কুলাউড়ায় কাঁচি মার্কার প্রার্থী সাদিয়া নোশিন তাসনিমের সমর্থনে নির্বাচনী জনসভা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১২ বার পঠিত
প্রান্ত ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিপিবি মৌলভীবাজার জেলা সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুল লতিফ, হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম খসরু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন আহমদ (বীরপ্রতীক), বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, সিপিবি কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব করীম মিন্টু, বাংলাদেশ জাসদ উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গাফফার কাইসুল, উদীচী কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, যুব ইউনিয়ন উপজেলা সভাপতি গোলাপ মোস্তফা পাভেল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কৃষ্ণ অলমিক এবং জাতীয় চা শ্রমিক জোটের সভাপতি জ্ঞান শংকর গৌড়। জনসভায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কাঁচি মার্কার সমর্থক শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাঁচি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

