ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন:: প্রেসিডেন্ট শাহেদ রাহমান, সেক্রেটারী বাছির
প্রান্তডেস্ক:ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথমবারের মতো যুক্তরাজ্যে সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার আব্দুল বাছির। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন মির্জা আবুল কাসেম।
রবিরার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক এজিএম ও নির্বাচন সম্পন্ন হয়।
সংগঠনের বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক, অধ্যাপক সাজিদুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় ২০২৫ সনের এজিএম সম্পন্ন হয়। এসময় সেক্রেটারির বার্ষিক রিপোর্ট পেশ করেন সম্পাদক মিজানুর রহমান মীরু এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি বর্তমান ট্রেজারার আজিজুল আম্বিয়া।
বার্ষিক রিপোর্ট প্রকাশের পর সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রশ্ন করলে প্রতিত্তোর দেন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ।
সন্ধ্যায় ইউকেবিআরইউ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বে নিয়োজিত নির্বাচন কমিশনারদের নেতৃত্বে সংগঠনের ৬০ ভোটারদের ভোটে আগামীর নেতৃত্ব বাঁচাইয়ের জন্য ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস’র সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হোসেন।

