প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫ বার পঠিত
সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:এ বছর পবিত্র রমজান মাস ঘিরে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, ক্রমবর্ধমান খরচ নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। ট্যুর অপারেটররা সতর্ক করে বলছেন, এখনই বুকিং না দিলে ওমরাহ প্যাকেজের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পরিবহন ও হোটেল ভাড়ার ঊর্ধ্বগতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লি আসতে চাওয়ার কারণে এমনটি হয়।
ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহাম হতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অনেকেই শেষ মুহূর্তে সস্তা প্যাকেজের আশায় বুকিং পিছিয়ে দেন, কিন্তু রমজানের মতো ব্যস্ত সময়ে আসন ও হোটেল সীমিত হয়ে পড়ায় উল্টো বেশি দাম গুনতে হয়।