‘স্বাধীন ইরান’ অবিলম্বে ইসরায়েলকে স্বীকৃতি দেবে: পাহলভি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত
পাহলভি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরায়েল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।’
তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন কূটনৈতিক কাঠামো গড়ে তোলা।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের ইরান আন্তর্জাতিক সমাজে একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সহযোগিতামুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
সূত্র: জেরুজালেম পোস্ট

