আ. লীগ নেতা ও সাবেক এমপিরণজিত চন্দ্র সরকারে’র ঘনিষ্ঠ সহযোগী আজিজুলহক গ্রেফতার
প্রান্তডেস্ক:বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার আজিজুল তাহিরপুর উপজেলার সদরের সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের প্রয়াত রিফাত আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের টিলাগড়ের আলোচিত রণজিত চন্দ্র সরকারের বদৌলতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ বাগিয়ে নেন উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মৃত রিফাত আলীর ছেলে মাছ কারবারি আজিজুল হক। ২০২৪ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের তৎকালীন দলীয় এমপি রণজিত চন্দ্র সরকার বিজয়ী হওয়ার পর পুলিশ, উপজেলা প্রশাসন, তাহিরপুরের সরকারি বেসরকারি সব সেক্টরে ছড়ি ঘুরাতে থাকেন তিনি। এমপি রণজিতের প্রভাবে টেন্ডারবাজি, জলমহালে দখল পাইয়ে দেয়া, চোরাচালান, হাটবাজার ইজারার নামে খাস আদায়ের নামে হরিলুট, খেয়াঘাট ইজারা, শুল্ক স্টেশনে নিজেদের ছায়া লোকজন বসিয়ে চাঁদাবাজি করতে থাকেন আজিজুল হক।


