গণঅভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় সিলেট, সুনামগঞ্জওহবিগঞ্জ জেলার যারা
প্রান্তডেস্ক:জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এতে সিলেট বিভাগের তিন জেলায় ৩১ জন শহীদ হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শহীদদের তালিকায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ১৩ জন, হবিগঞ্জে ১৫ জন, সুনামগঞ্জে ৩ জন শহীদ হয়েছেন।
সুনামগঞ্জ জেলার : মো. আয়াতউল্ল্যাহ, হৃদয় মিয়া ও সোহাগ মিয়া।
হবিগঞ্জ জেলার: হোসাইন মিয়া, মো. আশরাফুল আলম, মো. মোজাক্কির মিয়া, শেখ নয়ন হোসাইন, মো. তোফাজ্জল হোসাইন, মো. সাদিকুর রহমান, আকিনুর রহমান, সোহেল আকঞ্জী, আজমত আলী, শেখ মো. শফিকুল ইসলাম, মামুন আহমদ রাফসান, মুনাঈল আহমদ ইমরান, রিপন চন্দ্র শীল, করিমুল ইসলাম ও মো. আনাস মিয়া।
এতে আরও বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

