ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৬ বার পঠিত

প্রান্তডেস্ক:সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি শহিদুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল( ৩নভেম্বর,রবিবার) জগন্নাথপুর পৌরশহরস্থ জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতাকৃত শহিদুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। সোমবার তাকে আদালতে সৌর্পদ করা হবে।

