আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গণমাধ্যমকে নতুন বাস্তবতায় ফেলে দিয়েছে:-শ্যামল দত্ত

প্রান্তডেস্ক:দেশে মোবাইল ব্যবহার করছে ১৪ কোটি মানুষ, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি আছে ৮ কোটি ৭০ লাখ মানুষের। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ডিজিটাল যুগের অগ্রযাত্রা কতটুকু হয়েছে।
দিন দিন তথ্য প্রযুক্তির এই অগ্রযাত্রা অকল্পনীয় পথে এগিয়ে চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)।
এর মাধ্যমে সংবাদ পাঠ করতে কোনো মানুষের দরকার পড়ছে না, যা ইতিমধ্যে দেশে ও বিদেশে বেশ কয়েকটি টেলিভিশন পরীক্ষামূলকভাবে করে দেখিয়েছে।
ভবিষ্যতে যেকোনো বিষয়ের উপরও নিউজ লিখে দিবে এটি। মূলত এই চ্যাটজিপিটি-এআই প্রযুক্তি গণমাধ্যমকে নতুন বাস্তবতায় ফেলে দিয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীকে স্টামফোর্ড ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ‘ডিজিটাল যুগে সংবাদমাধ্যম : অগ্রযাত্রা বনাম দায়িত্বশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এসব কথা বলেন।

