বৃষ্টির জন্য শিবচরে ইসতিসকার নামাজ আদায়
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৭ বার পঠিত
প্রান্তডেস্ক: কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে মাদারীপুরসহ গোটা দেশ। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জনপদের লোকজন। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর তাই প্রশান্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন জেলার শিবচর উপজেলার মুসল্লিরা।
সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর আস্তানা এলাকায় প্রতিষ্ঠিত বাহাদুরপুর কওমিও মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
মাদরাসার শিক্ষক মুফতি মঞ্জুরুল ইসলামের ইমামতি নামাজে অংশগ্রহণ করেন বাহাদুর পুরের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসানসহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লি। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।

