হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

ছবি সংগৃহীত
প্রান্তডেস্ক:কলমের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য পাঠককে। তার আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যের বরপুত্র ও নন্দিত কলমের জাদুকর হুমায়ূন আহমেদ।
নিজের অসাধারণ সৃজনশীলতা ও লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে অমলিন। আজ ১৩ নভেম্বর, এই কিংবদন্তি লেখকের ৭৮তম জন্মদিন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাকনাম ছিল কাজল। বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী।
বাংলা সাহিত্যের এই কিংবদন্তি লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সৃষ্টি, গল্প, উপন্যাস ও চরিত্র আজও পাঠকের হৃদয়ে সমানভাবে জীবন্ত।
শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

