- প্রচ্ছদ
- জাতীয়
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট, নৌযান চলাচলে সতর্কতা
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট, নৌযান চলাচলে সতর্কতা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
প্রান্তডেস্ক:বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট হয়েছে। পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট এই লঘুচাপ আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
শনিবার আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এ তথ্য বলা হয়েছে। এটি আজ দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে, এমনটা বলছেন আবহাওবিদরা।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।