সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানানো হয়নি বাংলাদেশকে
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত

প্রান্তডেস্ক:সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশকে বা জেদ্দায় বাংলাদেশের মিশনকে আগে জানানো হয়নি।
গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ সরকার।
জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের একটি সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নজরে এলে ঘটনার বিস্তারিত জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়।
এ সময় বাংলাদেশের দুজন বিশিষ্ট নাগরিক দোভাষী হিসেবে সহযোগিতা করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সৌদি কর্তৃপক্ষ দুই বাংলাদেশিকে আটক করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করেছে, এমনটা হওয়ার কথা নয়।
তাঁদের পক্ষে কেউ বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেননি কেন তা নিয়েও প্রশ্ন রয়েছে।

