পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৮ বার পঠিত

বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

