কমলগঞ্জে সড়কে প্রাণ গেল তরুণীর, আ হ ত ৪
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত
প্রান্তডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় মুন্সিবাজার টু মৌলভীবাজার সড়কের শ্রীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে। আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শুভ চন্দ।

