দ্য হিন্দুর প্রতিবেদন:: তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ২৯ বার পঠিত

প্রান্তডেস্ক:সম্পর্কের সাময়িক টানাপড়েন কাটানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে ঘিরে পুনরায় আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও ভারত।
প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য নিশ্চিত করেছে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কাটিয়ে উঠে উভয় দেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তার একাধিক কূটনৈতিক ব্যস্ততা রয়েছে। এর মাঝেই আগামী নভেম্বর মাসে একটি সুবিধাজনক সময়ে তার নয়াদিল্লি সফর নিশ্চিত করার চেষ্টা চলছে।
সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেক প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি ভারতে পাঠানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন করতেই একটি সম্পূর্ণ অনুকূল সময়ে শীর্ষ পর্যায়ের এই দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্রের বরাতে দ্য হিন্দু দাবি করেছে, লন্ডনে নির্বাসনে থাকার সময় থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন তারেক রহমান। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পরপরই তিনি নিজ প্রতিনিধিকে ভারতে পাঠিয়েছিলেন। এ ছাড়া সেই নির্বাচনের দুই মাস আগে বর্তমান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নয়াদিল্লি সফর করেছিলেন। ‘দ্য হিন্দু’ -কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের জনগণের ‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন’ জানানোর জন্য ভারতকে আহ্বান জানিয়েছিলেন তিনি।
এর আগে ২০১৮ সালেও আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবীরকে নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল নয়াদিল্লি সফর করেছিল।

