প্রান্তডেস্ক:প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে দাফতরিক কাজ শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ইতিমধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সংসদে আসেন তিনি। এ সময় স্পিকার তাকে সংসদে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনি দীর্ঘদিন চিকিৎসা শেষে সংসদে ফিরেছেন, আপনাকে স্বাগতম।’
এর আগে, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরিবারের সদস্যরা জানিয়েছেন মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। তবে তাকে নিয়মিত থেরাপি দিতে হবে।