পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ | সংবাদটি ৩০ বার পঠিত

রাষ্ট্রদূত সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশপাশি সেলফিও তোলেন। ছবি: সংগৃহীত
তিন দিনের সফরে উত্তরাঞ্চলে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন। এ সময় সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

