৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
প্রান্তডেস্ক:জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী টোকিওসহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। এপি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।
এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।
এর আগে, গত মাসে জাপানের দক্ষিণতম দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এসময় ৩৮ জন নিহত হন। একইসঙ্গে এসময় আহত হন ৩৬৪ জন।


