বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯ আগস্ট, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৫ বার পঠিত

প্রান্তডেস্ক:বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) দুপুর দেড়টর দিকে কার্যক্রম উদ্বোধন করে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে চাবি তুলে দেন তিনি।
বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

