গভীর রাতে চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৫ আগস্ট, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার দুজন। ছবি : সংবাদ
প্রান্তডেস্ক:কিশোরগঞ্জের ভৈরবে আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির (৫৭) ও স্বপন মিয়া (৫৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় রাজনৈতিক মামলা রয়েছে। স্বপন মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী কালু মিয়ার ছেলে এবং বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার ছোট ভাই। ৫ আগস্ট সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


