আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত : জামায়াত আমির
প্রকাশিত হয়েছে : ১২ জুন, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৪ বার পঠিত

প্রান্তডেস্ক:শিক্ষার্থী ও জনগণের স্বার্থে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ আহ্বান জানান।
৬ জন নবজাতকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে
তিনি বলেন, যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো।
শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হবে।
এখন তারা যাবে কোথায়? লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

