দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১ জুন, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৬ বার পঠিত
প্রান্তডেস্ক:২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নতুন সরকারের হয়ে প্রথম এবং দেশের ৫৫তম বাজেট প্রস্তাব উত্থাপন করছেন অর্থমন্ত্রী।
তার আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।