রাজধানীতে হার্ডওয়ারের দোকানে আগুন, দগ্ধ ৩ কর্মচারী

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত ছবি
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বংশাল নবাবপুর টেকেরহাট এমআর এন্টারপ্রাইজের গোডাউনে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন— মো. মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধের মধ্যে মিরাজের ২ শতাংশ,ইফাত এর ২৫ শতাংশ, ও রকি ২৩ শতাংশ দগ্ধ হয়েছে।’
দোকানের ম্যানেজার রাফিন জানিয়েছেন, ঈদের বন্ধের পর সোমবার বেলা আনুমানিক পোনে এগারোটার দিকে বংশালের টেকেরহাট লেনের একটি হার্ডওয়ার দোকান খুলে তিন কর্মচারী ভেতরে প্রবেশ করে, একজন বিদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে তিন কর্মচারী দগ্ধ হয়। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের ধারণা বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় সেখানে যেকোনোভাবে গ্যাস জমা হয়েছিল। আর বৈদুতিক সুইচ দিতেই আগুন লেগে যায়।

