প্রয়াত অভিনেতা সামস সুমন স্মরণে স্মরণসভা

প্রান্তডেস্ক:প্রয়াত নাট্যাভিনেতা, আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামস সুমনকে স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করেছে ‘রবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মিলন’।
আগামী ১১ এপ্রিল ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।
দুটি অনুষ্ঠানেই প্রয়াত এই গুণী শিল্পীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন তার সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
‘রবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মিলন’ আয়োজিত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সামস সুমনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি ও সংগীতের বিশেষ পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শামস সুমন ছিলেন এক প্রাণবন্ত ও সৃজনশীল মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, আবুুর ক্যান্টিন কিংবা শহীদ মিনার—সবখানেই ছিল তার সরব উপস্থিতি। অভিনয় ও আবৃত্তির মাধ্যমে তিনি জয় করেছিলেন অসংখ্য মানুষের হৃদয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, তার অকাল প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রিয় ‘সুমন ভাই’ কিংবা বন্ধুদের ‘সুমন’-কে স্মরণ করতেই এই আয়োজন।
উক্ত স্মরণসভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজক সংগঠন বিনীত অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

