মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং
প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত

সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:মিয়ানমারে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতায় বসছেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। আজ দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এই সামরিক নেতা।
শুক্রবার (৩ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
মিন অং হ্লাইং এমন এক সময়ে মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন যখন দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা সামরিক বাহিনীর হাতছাড়া হয়ে গেছে। জান্তা বিরোধী সশস্ত্র যোদ্ধাদের (পিডিএফ) সাথে সেনাবাহিনীর একের পর এক পরাজয়ের মুখে এই রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা এলো।

