প্রকাশিত হয়েছে : ৩ এপ্রিল, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
ছবি : রয়টার্স
প্রান্তডেস্ক:বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে গত কয়েক দিনে পণ্যবাহী জাহাজ চলাচলের সংখ্যা কিছুটা বেড়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড’-এর তথ্যমতে, বুধবার (১ এপ্রিল) এই প্রণালী দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে, যা টানা তৃতীয় দিনের মতো বৃদ্ধির একটি ইতিবাচক প্রবণতা।বিশেষজ্ঞরা বলছেন, এই ১৬টি জাহাজই ইরানের লারাক দ্বীপ সংলগ্ন একটি নির্দিষ্ট পথ ব্যবহার করেছে। এটি একটি বড় সংকেত যে, বিভিন্ন দেশ তাদের জাহাজগুলো নিরাপদে পারাপারের জন্য এখন সরাসরি ইরানের সাথে আলোচনা বা সমঝোতা করছে।
উইন্ডওয়ার্ডের ধারণা, এই আলোচনার ফলে আগামী দিনগুলোতে জাহাজ চলাচলের গতি আরো বৃদ্ধি পেতে পারে।
যদিও যাতায়াতের সংখ্যা সামান্য বেড়েছে, তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ যাতায়াত করত। সেই তুলনায় বর্তমানের ১৬টি জাহাজের সংখ্যা নির্দেশ করে যে, বিশ্ববাণিজ্যের এই ধমনীটি এখনও পুরোপুরি সচল হতে অনেক পথ বাকি।