প্রান্তডেস্ক:ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস হতে চলেছে মোজতবা খামেনির। তবে এখন পর্যন্ত এক সেকেন্ডের জন্য হলেও প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের নতুন এই সুপ্রিম লিডারের।
মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা, বা বেঁচে থাকলেও তিনি কোথায় আছেন- তা নিয়ে জল্পনার শেষ নেই। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়ক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেইদিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লা আলি খামেনির ছেলে মোজতবা।
এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোজতবা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনিকে নিয়ে নতুন তথ্য দিলো ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরেও অক্ষত আছেন ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জনসমক্ষে অনুপস্থিতি অস্বাভাবিক নয়।
এর আগে আরটিভিআই মিডিয়াকে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ বলেন, সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানেই আছেন কিন্তু তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। বোধগম্য কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে জানান তিনি।