ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। ফাইল ছবি: রয়টার্স
প্রান্তডেস্ক:ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি অভিযোগ করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় জার্মানির অবস্থান তুলে ধরেছেন তিনি।
ভাডিপুল বলেন, ‘পুতিন নিষ্ঠুরভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই হিসাব সফল হওয়া চলবে না। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।’


