শপথ গ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত

প্রান্তডেস্ক:নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আজ শুক্রবার শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি প্রধানমন্ত্রী হন। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (তিনি বেশি পরিচিত ‘বালেন’ নামে) একজন রাজনৈতিক বহিরাগত।
তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেবেন, যার প্রধান চ্যালেঞ্জ হবে, নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ মোকাবিলা করা। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এসব দলকে দায়ী করেন।
দেশটির ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু। তারা অনেক সময় শুভ সময় দেখে নতুন কাজ শুরু করা, বিয়ে করা বা ধর্মীয় আচার পালন করে।
শাহ কর্মকর্তাদের এবং কূটনীতিকদের উপস্থিতিতে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে সংঘটিত জেন-জি আন্দোলন ছিল দুর্নীত, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এই আন্দোলন পরে সহিংস রূপ নেয়, যার ফলে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এরপর ৫ মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
সূত্র : আরব নিউজ

