আজ ৫৫ তম স্বাধীনতা দিবস
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত
৫ 
৫৫তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধায স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা বোনাদের যাদের রক্ত ও ইজ্জতের বিনিময়ে আমার স্বাধীন ভূখণ্ড, জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সংগীত পেয়ছি।স্বাধীনতা তুমি আসবে বলে
শামসুর রাহমান
———————————-
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।

