মার্কিন-ইসরাইলি হামলা : ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত
-69bd15a314d5f.jpg)
আলি মোহাম্মদ নাইনি। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ইরানের আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।
ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের ওপর চলমান এই ধারাবাহিক হামলার তালিকায় নাইনি সর্বশেষ সংযোজন। এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের টার্গেটেড হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হয়েছেন।
একের পর এক শীর্ষ নেতার প্রাণহানির এই ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

