ইরানে অভিযান চালিয়ে পুরো বিশ্বকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র রক্ষা করছে: নেতানিয়াহু
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত

গতকাল বৃহস্পতিবার নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। সিএনএন
তিনি জানান, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা।
এছাড়া ইরানের জনগণ যাতে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে পারেন, সে পরিবেশ তৈরি করাও’ এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন নেতানিয়াহু।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ‘চিন্তাভাবনা অভিন্ন’। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে টেনে এনেছে বলে ওঠা দাবিকে ‘ভুয়া খবর’ হিসেবে নাকচ করে দেন তিনি।

