এ বছরেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে:-মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
কাউন্সিলের সময় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই হবে। এখনো আমরা সময় নির্ধারণ করিনি।
তবে আমার মনে হয় শিগগিরই কাউন্সিল হবে।’
দলের বেশিরভাগ লোকই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলো পূরণে সময় লাগবে। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে-এটাকে আলাদা করে দেখার কিছু নেই।
এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের এক মাসের সফলতা, ভিসি নিয়োগ ও অর্থনীতিসহ নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন।

