জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেতে মিলল যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

প্রান্তডেস্ক:সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওরে বিলের পাশে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওর এলাকায় বিলের পাশে ধানক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সুরতহাল প্রস্তুত শেষে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্থানীয়দের অনেকে মরদেহটি শাহাদাতের বলে নিশ্চিত করেন।
তিনি জানান, এটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

