নেতানিয়াহুকে হত্যার শপথ নিল আইআরজিসি
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১ বার পঠিত

বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
প্রান্তডেস্ক:ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রবিবার তারা এই ঘোষণা দেয়।
তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিপ্লবী গার্ড বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যতদিন বেঁচে থাকবে, ততদিন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করব।’

