জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
সংগৃহীত ছবি প্রান্তডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১২মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংসদে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়। সংসদে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।
তিনি আরো বলেন, ‘দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য।’ এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রবীণ নেতা। তিনি অতীতে পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

