শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান।’ ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।
মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
তথ্যসূত্র: আল জাজিরা

