রাতে ইরানের ওপর এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ : স্কট বেসেন্ট
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত

প্রান্তডেস্ক:ইরানের ওপর আজ শনিবার (৭ মার্চ) রাতে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা।
স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষতি হবে’।
তিনি আরো বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।

