প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল তেল আবিব

প্রান্তডেস্ক:তেল আবিবসহ ইসরাইলের আরও কয়েকটি এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, শুক্রবার (৬ মার্চ) তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এই বিস্ফোরণের শব্দ তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় শোনা গেছে।
ইরান জানিয়েছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
আইআরজিসির তথ্যানুসারে,শুক্রবার তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন হামলার ধাপ শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে, যার লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন স্থাপনা।
তথ্যসূত্র: রয়টার্স

