ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ২ মার্চ, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, হোয়াইট হাউজে প্রবেশের সময় সাংবাদিকরা চিৎকার করে ইরান সম্পর্কে জানতে চায় ট্রাম্পের কাছে। কিন্তু ট্রাম্প এ বিষয়ে কোন কথা বলেননি। তবে এসময় তিনি মার এ লাগোর রোজ গার্ডেনের দুইটি নতুন মূর্তি নিয়ে মন্তব্য করেছেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বিবিসি

