বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার আর নেই
সি
লেটে সিটি
কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড চৌকিদিঘীর বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র দাস তালুকদার (খোকাবাবু )আর নেই।গতকাল (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারী ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে,:২মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন । মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন বীর মুক্তিযোদ্ধা কে শেষ বারের মত দেখতে ছুটে আসেন । দুপুরের দিকে তাঁর স্বজনরা চৌকিদিঘীর বাসা থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রৌয়াইল গ্রামে নিজ পিতৃভূমিতে নিয়ে যান। সেখানে রাষ্ট্রীয় মার্যাদায় বীর মুক্তিযুদ্ধা সত্যেন্দ্র দাস খোকন বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল এসডিসির পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট প্রান্তের সম্পাদক খন্দকার মামুন আলী আখতার তাঁর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে বিদায়ী আত্মার শান্তি কামনা করেন।

