প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ | সংবাদটি ১২ বার পঠিত

প্রান্তডেস্ক:প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চীন গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের।
চীন দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র।

