সিসিইউতে ভর্তি সেলিমা রহমান
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত

ফাইল ছবি
প্রান্তডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন।
সেলিমা রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।

