মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।
তিনি আরও উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজস্ব ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে তিনি এই বিশেষ দিনে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

