আখতার হোসেনকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত

প্রান্তডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এই হুমকি পেয়ে রাতেই তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতেতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক সাড়ে ৫টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় অপরিচিত মুঠোফোন নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এদিকে, শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে।
তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

