আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত

কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন
প্রান্তডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে ২৩ হত্যাসহ দুটি অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
এর আগে তাদের বিরুদ্ধে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। তারা দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

