একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত
মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে।
সভায় জেলা বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

