চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতেও পড়তে পারে প্রভাব
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৪ বার পঠিত

বিজ্ঞানীদের পর্যবেক্ষণে থাকা অ্যাস্টেরয়েড ‘২০২৪ ওয়াইআর-৪’ নামের গ্রহাণুটির প্রস্থ আনুমানিক ৬০ মিটার।
এই গ্রহাণু চাঁদে আঘাত হানার সম্ভাবনা প্রায় ৪ শতাংশ। সম্ভাবনা কম হলেও, গবেষকদের মতে যদি সংঘর্ষ ঘটে তবে আঘাতটি এতটাই শক্তিশালী হবে যে তা বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।
যা আধুনিক সময়ে চাঁদের পৃষ্ঠে দেখা সবচেয়ে শক্তিশালী আঘাত হতে পারে।
এর মাধ্যমে চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে, যা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল।
এই সংঘর্ষের ফলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মহাকাশে ছিটকে পড়বে।
এর কিছু অংশ কয়েক দিন পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, যাতে উল্কাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই ঘটনায় মারাত্মক ঝুঁকিও রয়েছে। ধ্বংসাবশেষ পৃথিবীর সম্পদের ক্ষতি হতে পারে।
পাশাপাশি মহাকাশে স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ হলে ‘কেসলার সিনড্রোম’ নামে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে বৈশ্বিক যোগাযোগ, নেভিগেশন ও স্যাটেলাইট পরিষেবা মারাত্মকভারে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে একটি বিরল ও মূল্যবান প্রাকৃতিক ঘটনাকে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণের সুযোগের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

