মার্কিন অর্থমন্ত্রীর দাবি ::মার্কিন শুল্ক আতঙ্কে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করেছে ভারত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৪ বার পঠিত
আগেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যেই পুতিনের দেশ থেকে তেল আমদানি করে এমন দেশগুলির উপরে শুল্ক আরোপ করা হচ্ছে। বুধবার ইউরোপের দেশগুলির সমালোচনা করে মার্কিন অর্থমন্ত্রী জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কয়েক বছর কেটে গেলেও বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। সেই টাকা থেকেই মস্কো যুদ্ধের রসদ পাচ্ছে। তাঁর দাবি, নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জেনেও ইউরোপের দেশগুলি পুতিনের দেশ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।


