বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত
প্রান্তডেস্ক:নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের পাঁচটি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

